আজ সোশাল মিডিয়া দৌলতে ইন্টারনেটের সহযোগিতার দ্বারা মানুষ আজ বিশ্ব নাগরিক হয়েছে । প্রযুক্তি তাকে নিজেকে মেলে ধরার সুযোগ দিয়েছে যার জন্য তাকে কারো স্ত্বাবকতা করতে হবে না সে তার নিজে মত তুলে ধরতে পারে । এক সময় কমিউনিস্টরা আন্তর্জাতিকতা নামে বিশ্ব বিপ্লবের স্বপ্ন দেখতেন তা আজ শুধু ইতিহাস মাত্র নভেম্ব র বিপ্লব মানবমুক্তির পথ দেখাবে সে স্বপ্ন ধুলিসাৎ সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসনের অবসানের পর । প্রযুক্তির হাত ধরে বিশ্বে বিশ্ব বিপ্লব ঘটে গেছে সোশাল মিডিয়ার হাত ধরে ।
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ” গোপন কথা টি রবে না গোপনে ” কিন্তু আক্ষরিক অর্থে সত্যি হবে তিনি কি কোন দিন ভেবেছেন ? আগামিদিনে আপনার আমার সব কথা কম্পিউটার স্কিনে ভেসে উঠবে আমি আপনি কি করেছি , কি করছি , প্রকাশ হতে থাকবে । একান্ত সব গোপন কথা । রাগ , দ্বেষ , ঘৃণা ,বিদ্বেষ , ভালবাসা । সব সার্ভার এর মাঝে জমা থাকবে । জানতে চাইলে সব উগড়ে দেবে সব তথ্য । কম্পিউটার জানিয়ে দেবে আপনার লিঙ্গ পরিচয় , গায়ের রং , ধর্ম , ভাষা । জানিয়ে দেবে আপনি কি রোগে ভুগছেন । আপনি কি খেতে ভাল বাসেন , কোথায় খেতে ভাল বাসেন , অন লাইনে আপনি পর্ণগ্রাফি দেখেন কিনা? আপনি ভিন্ন মতের প্রতি আপনার অপছন্দ কতটা ?
আমরা গুগল মাধ্যমে যা সার্চ করছি , কার্ড ব্যবহার করে যা কিনছি , যা লেখা লেখি করছি , যে ছবি আপলোড করছি বা ডাউনলোড করছি , জি পি এস আমাদের যে যে ঠিকানা যেতে দেখেছ …সব তথ্য জমা থাকছে থাকছে গুগল সার্ভারে । ডিজিটাল সভ্যতার দিকে আমরা চলেছি ।





ONE THOUGHT ON “সোশ্যাল মিডিয়া”